ইছাখালী খালের উপর সেতুর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের ব্রাক্ষনগাঁও দক্ষিণ পাড়া ইছাখালী খালের উপর রবিবার বিকালে সেতুর উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পীর ফজলুর রহমান মিসাবহ। গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসুচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই কাজটি বাস্তবায়ন করছে। ৩৬ ফুট দীর্ঘ এই সেতু উন্নয়নে ২৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে।  
এসময় পীর মিসবাহ বলেন, গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট ও সেতু কালভার্ট নির্মাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। গ্রামের মানুষের উন্নয়নে আমি  
আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি নেতা রশিদ আহমদ, হাজী হেলাল, প্রকল্প কর্মকর্তা মো.মানিক মিয়া, ইউপি সদস্য খলিলুর রহমান, সপু মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, আপ্তর আলী, আব্দুল মান্নান,জাতীয়পার্টি নেতা জসিম উদ্দিন, সাজ্জাদুর রহমান সাজু, মো.সাজিুদুর রহমান প্রমুখ।