নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সুনামগঞ্জ সদর উপজেলা নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার
শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সহকারী সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইসমাইল হুসেনের পরিচারনায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফাদার রবি কস্তা ওএমআই- এর সভাপতিত্বে এবং সেবাষ্টিয়ান পিউরীফেকেশনের সঞ্চালনায় বিভিন্ন ইভিন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান শাহরিয়ার, বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহাম্মদ, ২নং ওয়ার্ডের মেম্বার মো. আলমাছ উদ্দিন শিপু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিক্ষাক সিস্টার রীটা গমেজ এবং প্রধান শিক্ষক ব্রাদার রিংকু লরেন্স কস্তা, সিএসসি। প্রেসবিজ্ঞপ্তি