ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনে উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় এমপি মোয়াজেম হোসেন রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এছাড়াও পুষ্পস্তবক অর্পন করে বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এছাড়াও বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, ধর্মপাশা নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে ওইদিন সকাল সাড়ে ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস’র পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগে সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।


