ছাতকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

ছাতক প্রতিনিধি
ছাতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ তৌফিক হোসেন খান, ছাতক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলশী চরন দাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ছাতক সরকারী বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, উপজেলা আনসার ভিডিপি অফিসার হাফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, সাংবাদিক সাকির আমিন।
এসময় উপজেলা নির্বাহী অফিসের উচ্চ মান সহকারী অরুণ অধিকারী, উপজেলা পরিষদের সি এ জিতেন বর্মন, উপজেলা ছাত্র লীগের সভাপতি তজমূল আলী রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ও উপর বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ।