মৌলভীবাজারে গণতান্ত্রিক মহিলা সমিতির আন্তর্জাতিক নারী দিবস পালন

‘এ লড়াই নারীমুক্তির লক্ষ্যে নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার’ এই শ্লোগানকে সামনে রেখে গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১১২তম আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ২৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে এশটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক দেলোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর সাধারণ সম্পাদক শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩ এর সভাপতি মো. সোহেল মিয়া, মৌলভীবাজার হকার্স ইউনিয়নের সভাপতি মো. খোকন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, চা-শ্রমিক সংঘের নারী সদস্য তুলসামা নাইড়–, গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক আম্বিয়া বেগম, সদস্য হাসনা বেগম, জয়তুন বেগম, বিরজা বেগম, শ্রমিকনেতা শাহজাহান আলী, মো. গিয়াসউদ্দিন ও সন্যাসী নাইড়– প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি