বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন। মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, মেডিকেল অফিসার ডা. মৌমিতা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সমাজসেবা কর্মকর্তা মো. নোমান, চাইল্ড রাইট্স ফ্যাসিলেটটর শাহ সৈয়দুল হাসান, প্রশিক্ষণ কর্মকর্তা শাহ মো. আলী আকরাম, ভার্ডের মুসলেহ উদ্দিন, প্রশিক্ষণার্থী নারী সোহেনা আক্তার। সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক অফিসের ফাইজুল ইসলাম, প্রিপট্রাস্ট্রের লাভলী সরকার।
- মৌলভীবাজারে গণতান্ত্রিক মহিলা সমিতির আন্তর্জাতিক নারী দিবস পালন
- দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালন


