দোয়ারাবাজার প্রতিনিধি
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দোয়ারাবাজার উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
সমাজসেবা কর্মকর্তা মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি, মো. ফয়সাল আহম্মদ, অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, কৃষিবিদ শেখ মো. মহসিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাহির, ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. ইজ্জত আলী, সুরমা ইউপির মো. আব্দুল হালিম বীরপ্রতীক, দোহালীয়া ইউপির মো. শামিমুল ইসলাম শামীম, বগুলা ইউপির চেয়ারম্যান মো. মিলন খাঁন, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আশিক মিয়া, সিনিয়র সহ সভাপতি মো. আলা উদ্দিনপ্রমুখ।
সভাপতির বক্তব্যে জনাব দেবাংশু কুমার সিংহ বলেন, জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার কথা বলা হয়েছে। নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।


