স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার আভ্যন্তরীন নৌ রুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার সুনামগঞ্জ সদর উপজেলাধীন সাহেববাড়ি ঘাট হতে টুকের বাজার পর্যন্ত নৌ রুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নৌ পরিবহন অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আভ্যন্তরীন নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬ (সংশোধনী-২০০৫) এর বিভিন্ন ধারা মোতাবেক এ সময়ে নৌযানের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ না থাকা, জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, চালকদের যোগ্যতা সনদ না থাকা এবং অতিরিক্ত পণ্য বোঝাইসহ বিভিন্ন অপরাধে ৩০টি মামলায় তের লক্ষ পঁচাশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুল ও নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) হাসান লিটন এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুব।
এ সময়ে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নৌ-পরিবহন অধিদপ্তরের চীফ ইন্সপেক্টর মো. শফিকুর রহমান এবং ইন্সপেক্টর মোঃ সাজাহান সিরাজ।


