স্টাফ রিপোর্টার
বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের নাগরিক শোক সভা আজ (শুক্রবার)। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায় এই শোকসভা শুরু হবে।
শোকসভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, জাপা কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ এমপি, জাপা মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি, একেএম শামীম ওসমান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, প্রয়াত পীর হাবিবুর রহমানের ভাই পীর ফজলুর রহমান মিসবাহ এমপি,্ শামীমা আক্তার খানম এমপি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহসভাপতি নুরুল হুদা মুকুট, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, সাবেক কৃতি ফুটবলার কায়সার হামিদ, সাবেক ছাত্রনেতা নুরুল ফজল বুলবুল, সিনিয়র সাংবাদিক প্রণব সাহা সহ নাগরিক শোক সভায় উপস্থিত থাকবেন জাতীয় নেতৃবৃন্দ, প্রখ্যাত সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজন।
নাগরিক শোকসভায় সভাপতিত্ব করবেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। নাগরিক শোক সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন পৌর মেয়র নাদের বখত।
এর আগে বেলা আড়াইটায় লঞ্চঘাটমুখী সড়কে শাফলা চত্বরে পীর হাবিব স্মরণি’র ফলক উন্মোচন করবেন পৌর মেয়র নাদের বখ্ত।
উল্লেখ্য, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান দীর্ঘ কর্মজীবনে দৈনিক বাংলাবাজার, যুগান্তর, মানবকণ্ঠ, আমাদের সময় পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। পীর হাবিবুর রহমান দেশের জনপ্রিয় নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাতা ছিলেন।
গত ৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জ্যেষ্ঠ সাংবাদিক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমান রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- মাধমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের লাগাতার অনুপস্থিতি তার এত ক্ষমতার উৎস কোথায়?
- বহো জীবন, জল-জোছনায়


