স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৮৪ জন ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি হুসনা হুদা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। এ লক্ষে আমাদের উন্নয়নমূলক কাজে সকল নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহিরপুর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সেলিনা বেগম প্রমূখ।


