স্টাফ রিপোর্টার
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, পীর হাবিব আর আমার মধ্যে একটা পার্থক্য ছিলো। আমি বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে পারতাম, আর পীর হাবিব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য জীবন দিতে পারতো। পীর হাবিব কে আরো অনেকদিন বেঁচে থাকা জরুরি ছিলো।
আমি বহু নেতাকে দেখেছি যারা বঙ্গবন্ধুকে হত্যার পর লেজ গুটিয়ে পালিয়েছিলেন। তবে যে স্বপ্নে দেশকে স্বাধীন করেছি তা পূরণ করতে পারি নি। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বার্থবাদীদের সাথে আপোষ করলে তাঁকে মরতে হতো না। অথচ এখন দিনরাত আমরা আপোষ করে চলেছি।


