স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন মেয়াদোত্তীর্ণ জেলার ১৪ ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা দিয়ে সম্মেলন সফল করার আহ্বান জানালেন। নির্ধারিত তারিখগুলো হলো- ছাতক পৌরসভা ও উপজেলায় সম্মেলন ২৬ মে, দোয়ারাবাজারে ২৭ মে, সুনামগঞ্জ সদর ও পৌরসভায় ১০ মে, তাহিরপুরে ২৫ মে, জামালগঞ্জে ৩০ মে, ধর্মপাশা ৯ মে, মধ্যনগরে ৮ মে, দিরাই পৌরসভা ও উপজেলা ২৮ মে, শাল্লা ২৮ মে, জগন্নাথপুর ২৯ মে, শান্তিগঞ্জ ১২ মে।


