দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের মিছিলে

স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
রবিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে যুবদলের নেতাকর্মীরা সড়কের একপাশে প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার।
জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মামুন রশিদ কয়েছ ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, আমানুল হক রাসেল, সামসুজ্জোহা, আনোয়ার হোসেন, আবুল হাসিম ডালিম, সুহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক (কালার চান), অ্যাড. কামাল হোসেন, সোহেল খান টুনু, আশরাফ আলী, ছদরুল আমিন সোহান, জুনায়েদ আহমদ, সুহেল আহমদ, মাহবুল মল্লিক, মঈনুদ্দিন আহমদ রিপন, মঈন উদ্দীন মাসুক, মোজাম্মেল হক স্বপন, এনামুল হক, জুলফিকার আলম, মাদব রায়, সাইফুল ইসলাম, তারেক আহমদ, আজিজুল হক সৌরভ, জাহাঙ্গীর আলম, জুবেদ আলী লখন, লিজন তালুকদার, জামাল উদ্দীন, আবু সায়েম, আবুল লেইছ, আলমগীর কবির, মোহাম্মদ আলী, ছালেক আহমদ, অ্যাড. সাদিকুর রহমান স্বপন, আব্দুল লতিফ ময়না, মতিউর রহমান সুমন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুলিশ আর জেলের ভয় দেখিয়ে বিএনপি, যুবদলের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। মনে রাখবেন শেখ হাসিনার সরকারের দিন শেষ হয়ে এসেছে।