স্বাধীনতার সুবর্ণজয়ন্তী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুবর্ণজয়ন্তী গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার বিকাল ৩টায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাহানঙ্গীর আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপঝেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সহ ছাত্র-ছাত্রী, শিক্ষক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার ক্রীড়ামোদি দর্শকবৃন্দ।
উদ্বোধনী খেলায় কৃষ্ণনগর স্পটিং ক্লাবকে ১২ রানে হারিয়ে নীল আকাশ স্পটিং ক্লাব বিজয় অর্জন করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. জাহিদুল ও আব্দুল হালিম। টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশ গ্রহণ করেছে।
এরপর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন উপজেলা সদরে নির্মিত আনসার ব্যারাক এবং করচার হাওরে দর্শনীয় স্থানে নির্মিত কৃষক সেড, জেলে বিশ্রামাগার “আশ্রয়” এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।