স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে উন্নয়ন সংস্থা ওয়াই মুভস প্রকল্পের ইরা (এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট) এর আয়োজনে আন্তঃপ্রজন্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত আন্তঃপ্রজন্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
ইরা’র তাহিরপুর উপজেলা সমন্বয়কারী দেবেশ তালুকদারের সভাপতিত্বে এবং সংস্থার ফিল্ড ফ্যাসিলেটেটর ফয়সল আহমদ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সিএনআরএস তাহিরপুর উপজেলা সমম্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, বাদাঘাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাংবাদিক আবির হাসান মানিক, রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান প্রমুখ।
সংলাপে উপজেলার সীমান্ত গ্রাম রাজাই গ্রামের হাজং সম্প্রদায়ের স্কুলগামী ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন।
সংলাপে জেন্ডার, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
- তাহিরপুরে ১০০ জন শিশুর প্রতীকী জন্মদিন পালন
- জগন্নাথপুরের নলজুর নদ খনন- নাগরিক অভিযোগগুলোর প্রতি গুরুত্ব দিন


