স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শান্তিগঞ্জে উঠান বৈঠক

শান্তিগঞ্জ অফিস
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শান্তিগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ের আয়োজনে তথ্য আপা জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে শান্তিগঞ্জ উপজেলা তথ্য অফিসে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শাপলা আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র দাশ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।