স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুমিনুল হক, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার—উল—হালিম। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারী, জেলা প্রশাসনের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬টায় পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এছাড়াও গণহত্যা দিবস পালন উপলক্ষে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়।


