স্প্রিং—২০২২ সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব এক বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস সাংষ্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উপদেষ্টা প্রফেসর মো. তানভীর আহমেদ চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের সদস্যরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। নবীন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র—ছাত্রী এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
প্রেস বিজ্ঞপ্তি
- দু’বছরে ইএলজি প্রকল্পের এক কোটি টাকা থেকে বঞ্চিত তাহিরপুর উপজেলা
- বিশ্বম্ভরপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে বিভাগীয় কমিশনার


