স্টাফ রিপোর্টার
শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। বিকাল ৫টায় থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। এসময় ক্যাপ, কোটপিন, ডাইরেক্টরি ও উপহার সামগ্রী প্রদান করা হবে। বিকাল সাড়ে ৫টায় লাইব্রেরি মিলনায়তনে বিশেষ সাধারণ সভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ কে সম্মাননা প্রদান করা হবে।
সভায় লাইব্রেরির সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ।


