চলে গেলেন বীর মুক্তিযাদ্ধা আব্দুর রাজ্জাক

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (৮৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তাঁর পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আজ শুক্রবার বিকেলে কামরাখাই জয়নগর দালিখ মাদরাসা মাঠে এই বীর মুক্তিযোদ্ধার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে জগন্নাথপুর থানা—পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) সুশংকর পাল প্রমুখ।