নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মিউজিক্যাল ব্যান্ড “কসমিক রে” এর ইফতার মাহফিল এবং ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষ্যে এক অনুষ্ঠান হোটেল হিলটাউনে ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। মাজহার বিন আজহারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক মো. শামছুল কবির এবং কসমিক রে’-এর উপদেষ্টা, প্রভাষক মো. আমীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসমিক-রে এর প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি রেদোয়ান আহমেদ, সাবেক সভাপতি জাহিন আহমেদ, সদ্য সাবেক সভাপতি রিয়াজ মুর্শেদ সুর্হিদ,সাবেক সহ-সভাপতি মাশুক আহমেদ, সাবেক সহ-সভাপতি শফি মোহাম্মদ, সাবেক ব্যান্ড ম্যানেজার সুদীপ্ত হাওলাদার, কসমিক রে’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডিবেটিং সোসাইটি এবং কালচারাল ক্লাবের প্রাক্তন সভাপতি সাফওয়ান মাহাদী রাহাত, কসমিক রে-এর পারফর্মার এবং কালচারাল ক্লাবের সাবেক সভাপতি ওমর হাসান শান্ত, প্রাক্তন পারফর্মার এবং এক্সিকিউটিভ সদস্য সোলেমান আজাদ।
অনুষ্ঠানের শুরুতে কসমিক রে এর উপদেষ্টা, প্রভাষক মো. আমীর হোসেন তার বক্তব্যের মাধ্যমে নবীনদের স্বাগত জানান। সহকারী অধ্যাপক মো. শামছুল কবির, ‘কসমিক রে’ এর সাথে তার সম্পর্কের কথা বলেন এবং নতুন সদস্যদের সৃজনশীলভাবে কাজ করতে উৎসাহিত করেন। প্রভাষক মো. আমীর হোসেন কসমিক-রে মিউজিক্যাল স্কুলের উদ্বোধন করেন এবং এর কার্যক্রম ঘোষণা করেন। কসমিক-রে এর সার্বিক সাফল্য কামনা করেন সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ ও প্রতিষ্ঠাতা সদস্য ভূপেন সেন নীল। এই পর্যায়ে প্রতিষ্ঠাতা সদস্য রেদওয়ান আহমেদ ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি পদে মাজহার বিন আজহার, সহ-সভাপতি কৌশিক আচার্য, সহ-সভাপতি দীপা সিংহা, সহ-সভাপতি শাহাদাত আহমেদ নাবিল, সাধারণ সম্পাদক সাব্বির হাসান খান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ব্যান্ড লিডার পদে এন. দিব্যন্দু সিংহ রৌদ, ব্যান্ড ম্যানেজার পদে সবরুল করিম, কোষাধ্যক্ষ পদে সালমান আহমেদ, অফিস সেক্রেটারি পদে নাদেল আসিফ অয়ন, সাংগঠনিক সম্পাদক পদে সজীব দেবনাথ শোভন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে অম্লান যতি রায়। অনুষ্ঠানের আলোকচিত্র গ্রহনের দায়িত্বে ছিলেন অংকুর দেব।
প্রেস বিজ্ঞপ্তি
- বৃটেনে জগন্নাথপুরের মেয়ে সাবিনা নেসার হত্যাকারীর সাজার রায়ে খুশি স্বজনরা
- ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও দায়ীদের শাস্তি দাবি


