সাংবাদিক শহীদনূরকে হুমকি, শান্তিগঞ্জ প্রেসক্লাবের নিন্দা

শান্তিগঞ্জ অফিস
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদনূর আহমদকে শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মতিউর রহমান মতি ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ কর্তৃত হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। বুধবার বিকাল ৩টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি বৈঠকে নিন্দা জানানো হয়। এসময় হুমকিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাঈন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, সদস্য জামিউল ইসলাম তুরান প্রমুখ।