স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় সনাতনী ধর্মীয় ঐতিহ্যবাহী চড়ক পূজা শিববাড়ীতে ও শ্রীধরপুর কালী মন্দির প্রাঙ্গণে অুনষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০শে) সনাতনী পঞ্জিকা মতে চৈত্র সংক্রান্তীতে দিনব্যাপী শ্রী শ্রী শিব পূজা ও চড়ক পূজা অনুষ্ঠিত হয়।
চড়ক পূজায় স্থানীয় সহ দূর দূরান্ত থেকে আবাল, বৃদ্ধ, বনিতা সহ শত শত ভক্ত বৃন্দের সমাগম হয়। গত দুই বছর করোনার কারণে চড়ক পূজা হয়নি। এজন্য এ বছর চড়ক পূজায় অনেক বেশি ভক্তবৃন্দের সমাগম হয়। বসে মেলা।
চড়ক পূজার কয়েকদিন পূর্ব থেকে অনেক ভক্তবৃন্দ সন্ন্যাস যাপন করে এবং বিভিন্ন গ্রামের গিয়ে ঢাক—ঢোল বাজিয়ে গান পরিবেশন করেন। এছাড়া চড়ক পূজার আগের দিন রাত গৌরী নাচ সহ তান্ত্রিক মন্ত্রের সাথে কালি নাচ করা হয়। চড়ক পূজার দিন তান্ত্রিক মন্ত্র দ্বারা ২জন সন্ন্যাসীর পিটে লোহার বড়শী গেঁথে চড়ক গাছে বেঁধে ঘোড়ানো হয়। এ ছাড়াও সন্ন্যাসীরা তান্ত্রিক মন্ত্রে বিভিন্ন ম্যাজিক ও খেলা প্রদর্শন করেন। এবার বিশ্বম্ভরপুর শিববাড়ী চড়ক পূজার মূল সন্ন্যাসী ছিলেন শ্রীধাম সন্ন্যাসী এবং সহযোগী সন্ন্যাসী কৃষ্ণচরন বিশ্বাস ও অজুর্ন বিশ্বাস। তাছাড়া বড়শী গেঁথে ঘোরানো হয় বিশ্বজিৎ বর্মন ও শিমুল বিশ্বাসকে।
উপজেলার শ্রীধরপুর কালী মন্দিরে প্রাঙ্গণে চড়ক পূজায় প্রধান সন্ন্যাসী ছিলেন ব্রজসুন্দর দেবনাথ। সহযোগী সন্যাসী দিগেন্দ্র দাশ আবু। এছাড়াও আরও বড়শী গেঁথে ঘোরানো হয় লব বিশ্বাস ও জয় গোবিন্দ বিশ্বাস কে।


