শ্যামারচরে পন্ডিত রামকানাই দাশের জন্মবার্ষিকী পালন

দিরাই সংবাদদাতা
পন্ডিত রামকানাই দাশের জন্মবার্ষিকী পালন করেছে শ্যামারচরের সংগীত সংগঠন বিবেকানন্দ সংগীতালয়।
শুক্রবার দুপুর ২টায় ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অনলাইনে রামকানাইগীতি পরিবশেন করে বিবেকানন্দ সংগীতালয়ের শিল্পীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিবেকানন্দ সংগীতালয়ের পরিচালক সংগীত গুরু শ্যামল চক্রবর্তী, ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক অসিত চৌধুরী, সংস্কৃতিক কর্মী জয়ন্ত কুমার সরকার, দিরাই উদীচীর সহ সাধারণ সম্পাদক অনুপম দাস, অরুন দাস জয় প্রমুখ।
অনুষ্ঠানে গানে গানে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লোকসংগীত শিল্পী, বরেণ্য গীতিকার, শাস্ত্রীয় সংগীতের পুরোধা ব্যক্তিত্বকে স্মরণ করে শিল্পীরা।
উল্লেখ্য, পন্ডিত রামকানাই দাশ ১৯৩৫ সালের ১৫ এপ্রিল শাল্লা উপজেলার পুটকা গ্রামের জন্মগ্রহণ করেন। কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের ২য় সব্বোর্চ্চ একুশে পদকে ভূষিত হন ২০১৪ সালে। শাস্ত্রীয় সংগীত ও লোকগীতের বরেণ্য পুরুষ ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পরলোকগমন করেন।