স্টাফ রিপোর্টার
বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়ার সভাপতিত্বে ও যুব নেতা শাহ কামালের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রিদিম সাহা, সমাজ কল্যাণ সম্পাদক শাহিন ভূইয়া, জেলা সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, যুবনেতা শিক্ষক শুভাগত শুভ, যুব নেতা মহিবুল হাসান ও জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আসাদ মনি প্রমুখ।।
কর্মীসভায় যুব নেতারা বলেন, আজও দেশের ১ কোটি ১০ লক্ষ প্রাতিষ্ঠানিক শ্রমিক, ২ কোটি ৩০ লক্ষ কৃষি শ্রমিক এবং প্রায় ৩ কোটি ২০ লক্ষ অন্যান্য পেশার শ্রমজীবী মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক, সামাজিক বা স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত হয়নি। সাধারণ মানুষ ক্রমে আরো নিঃস্ব হচ্ছে।


