বাবা-ছেলের বিরোধে প্রাণ গেলে নাতির

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পিতা পুত্রের বিরোধে প্রাণ হারালো এক নাতির। শনিবার ভোরে আহত নাতি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী জানান, পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা মনোফর আলীর সঙ্গে তাঁরই ছেলে নুর মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে ছোট শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের ৫ জন আহত হয়। এরমধ্যে নুর মিয়ার ছেলে মাসুম মিয়া (২৫) কে গুরতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে গতকাল ভোরে তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, মারামারির ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।