ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি আসাদ মনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমদ, লেখক ও কবি ইকবাল কাগজী, সিপিবি’র সাধারণ সম্পাদক জালাল সুমন, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া প্রমুখ।
এছাড়াও সভায় জেলা ছাত্র ইউনিয়নের অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের একটা পরিবর্তনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের জন্ম হয়। মায়ের ভাষার জন্য রক্ত দিয়ে ইতিহাস তৈরির মাধ্যমেই গণমানুষের মনে সে পরিবর্তন হয়েছিলো। এরপরে দীর্ঘ ৭০ বছরের পথচলায় দেশের প্রতিটি গণআন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্র ইউনিয়ন। সামনেও পথ দেখাবে সে আশা ব্যক্ত করেন বক্তারা।