স্টাফ রিপোর্টার
মহান মে দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটি। রবিবার দুপুরে জেলা আলফাত স্কয়ার চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের সকল হোটেল, রেস্তুরা শ্রমিকদের ঈদের আগে বেতন বোনাস প্রদানের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অকাল বন্যায় দুর্বল ফসল রক্ষা বাঁধ ভেঙে হাজারও কৃষকদের ঈদ মাটি হয়েছে। তাদের পাশে সরকার নানা আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো প্রণোদনা বা সহযোগিতা দেয়া হয়নি।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের তিনটি খাতের উপর নির্ভর করে অর্থনীতি দাড়িয়েছে। প্রবাসি শ্রমিক, গামের্ন্ট শ্রমিক ও কৃষি শ্রমিক। এই তিন রকমের শ্রমিকরা তাদের ন্যার্য্য অধিকার থেকে বঞ্চিত। বিদেশি শ্রমিকরা নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন, গামের্ন্টস্ শ্রমিকরা ঈদের আগে বেতন ভাতা পাচ্ছেন না। কৃষি শ্রমিক ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্চন তালুকদার, হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া।


