শান্তিগঞ্জ অফিস
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মেধা আল্লাহর নিয়ামত, এটা সবাইকে ব্যবহার করতে হবে। দেশের যুবক-যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণে উৎসাহিত করতে পারলে- সবাইকে কাজে লাগিয়ে জীবনমান উন্নয়ন করা সম্ভব হবে। নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন করা সম্ভব। কম্পিউটার জীবন মান উন্নয়নের একটি হাতিয়ার। তাই কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।
পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, ফ্রিল্যান্সারা ঘরে বসে মাসে লক্ষাধিকের উপরে টাকা উপার্জন করছে। আমার সেই সময় নেই বয়স হয়ে গেছে। না হলে আমিও তোমাদের মতো কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়ীতে বসে আউটসোর্সিং করতাম।
বৃহস্পতিবার বেলা ১১টায় দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজেন প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৪০ জন প্রশিক্ষাণার্থী।
কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহানুর আলম।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি আল মাহমুদ সুহেল, সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।


