দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম ও মধুরাপুরের মধ্যবর্তী স্থানের শাখাসুরমা নদীর লাউয়াজানী ব্রীজের পাশ থকে ভাসমান অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১.৩০টায় ঐ যুবকের (আনুমানিক বয়স ৩০ বছর) লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, নদীতে ভাসতে থাকা লাশটি ভাটিপাড়া থেকে পাথারিয়াগামী সায়েম নামে একজন দেখতে পান। পরে তিনি দিরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটিকে পানি থেকে তুলে আনে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশটি যে জায়গায় ছিল তার আনুমানিক ১০০ মিটার দূরে একটি মালিক ও নাম্বারবিহীন ডিসকভার ব্রান্ডের একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি— বিগত দুইদিন যাবৎ মটরসাইকেলটি এখানে পড়ে আছে।
দিরাই থানার এসআই আজিজুর রহমান বলেন, লাশের পরিচয় এখনো জানা যায়নি। নদীতে লাশ ভাসছে এই খবর পেয়ে বেলা ১১.৩০ টায় দিকে ব্রীজের পাশে আসি এবং স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছি। পরবর্তী কার্যক্রমের জন্য লাশ সুনামগঞ্জ প্রেরণ করা হবে। তিনি বলেন, মোটরসাইকেলটির সাথে মৃত ব্যক্তির কোন সম্পর্ক আছে কিনা তা এখনি বলা যাচ্ছে না।
- কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে – পরিকল্পনামন্ত্রী
- এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমলো কেজিতে ৮ টাকা ৬৮ পয়সা


