সুনামগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন আজ

লিপসন আহমেদ
সুনামগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আজ বুধবার। সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ১৫৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
মঙ্গলবার সুনামগঞ্জ কিচেন মার্কেটে (মাছ বাজার) গিয়ে দেখা যায়, পুরো মাছ বাজারে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। নির্বাচনের জয়ী হওয়ার জন্য প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং বাজারের উন্নয়নে নানা প্রতিশ্রম্নতি দিচ্ছেন।
জানা যায়, সুনামগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ নির্বাচনে সভাপতি পদে মো. কামাল উদ্দিন, মো. সহিবুর রহমান, মো. কবির মিয়া। সহ সভাপতি পদে মো. রবিউল হোসেন ও মো. জহুর আলী, সাধারণ সম্পাদক পদে আল আমিন ও মুহিবুর ইসলাম, কোষাধ্যক্ষ পদে আল আমির তোহা ও মো. জিল্লুর রহমান এবং সদস্য পদে মো. জেনুর মিয়া, মো. রুহুল হোসাইন, মো. খোকন মিয়া, শফিকুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মৎস্য ব্যবসায়ীরা জানান, আশা করি এই নির্বাচনে যারা জয়লাভ করবে তারা যেন বাজারের উন্নয়নে কাজ করবেন।
নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো. সহিবুর রহমান বলেন, বাজারের উন্নয়ন করার জন্য নির্বাচনে অংশ নিয়েছি। জানি না জয়ী হবো কি না। যদি আমি সভাপতি পদে নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে বাজার উন্নয়নে আমি ভূমিকা রাখব।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিন বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে বাজার তেমন কোন উন্নয়ন নেই। বাজারের নিজস্ব কোন ফান্ড নেই। আমি সকলের মতামত নিয়েই সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছি। আশা করি আমি জয় লাভ করব।
সুনামগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা দেবধুতি পাল বলেন, ্আজ সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২ টা পর্যন্ত।