স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সচিব অজিত কুমার রায়ের পরিচালনায় মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্য মো. আতিকুর রহমান ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু। এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা বক্তব্য রাখেন। প্রথম মাসিক সভায় ইউনিয়ন পরিষদের ১৩ টি স্ট্যান্ডিং কমিটি গঠন ও পরিষদের নানা উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
- বিশ্বম্ভরপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
- জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা ছিনতাইকারীদের হামলায় আহত

