স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন তাহিরপুর বাজার জামে মসজিদের ঈমাম ও খতিব মা. দ্বীন ইসলাম আজাদী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান লাকসাব, হুমায়ুন কবীর, কুতুব উদ্দিন, নবাব মিয়া, মইনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, হোসাইন শরীফ বিপ্লব, সুধাংশু মোহন গাঙ্গুলী, বাবর আলী, আক্কাছ আলী, রশিদুল আলম প্রমুখ।
- হাওড়ে বাঁধ নির্মাণে দুনীর্তি- কৃষক সর্বস্বান্ত, সরকারি দলের লোকজন ‘আঙ্গুল ফুলে কলাগাছ’
- শান্তিগঞ্জে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি ও সভা


