জগন্নাথপুরে এনসিসি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় ন্যাশনাল কমার্স ব্যাংক (এনসিসি) ব্যাংকের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার বিকেলে উদযাপন করা হয়েছে। জগন্নাথপুর পৌর এলাকার রানীগঞ্জ সড়কে ব্যাংকের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এনসিসি ব্যাংকের জগন্নাথপুর শাখা ব্যবস্হাপক রুপুল মিয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, এক্সিম ব্যাংকের ব্যবস্হাপক রেজাউর রফিক,পূর্বালী ব্যাংকের ব্যবস্হাপক অটল মিত্র, প্রথম আলোর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,কাউন্সিলর ছমির উদ্দিন,ব্যাংকের সহকারী ব্যবস্হাপক মেহেরাজ চৌধুরী, ব্যাংক কর্মকর্তা রনি কুমার দাস,বিমল কুমার দেব, মুর্শেদুল ইসলাম,আব্দুল খয়ের ব্যবসায়ী রূপন মিয়া প্রমুখ ।