বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সমাজসেবা অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক উপজেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশানের আয়োজনে ও উপজেলা সমাজসেবা বিভাগের বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
উপজেলা সমাজসেবা কর্মকতার্ মো. রুমান হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
সভায় জানানো হয়, উপজেলায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ মোট ১৮,৩৩৩ জন সুবিধাভোগী রয়েছে। কিছু সুবিধাভোগী মৃত্যুবরণ করায় ঐ স্থানগুলো পূরণ করার ব্যাপারে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মো. শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ ফাহমিদা ইয়াসমীন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ক্ষুদ্র নৃ—গোষ্ঠী সভাপতি রাকেশ হাজং প্রমুখ।
- ঘুর্ণিঝড়ে তছনছ ইনাতনগর উত্তর জামে মসজিদ, সাহায্যের আবেদন
- বিশ্বম্ভরপুরে কন্দাল ফসলের উপর কৃষক প্রশিক্ষণ


