স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ঘটেছে। রোববার সকালে এই ঘটনা ঘটে। নিহতের নাম রাধিকা চন্দ্র দাস (৩২)। তিনি উপজেলার চাকুয়া গ্রামের রাকেশ দাসের ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের পাশে মাঠে কাজ করছিলেন রাধিকা চন্দ্র দাস। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান রাধিকা।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বজ্রপাতে রাধিকা চন্দ্র দাসের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
- টেক্সটাইল ইনস্টিটিউট ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শনে পাট ও বস্ত্র সচিব
- ‘আমরা কতিপয় তরুণ সাহিত্যসেবী’ স্মৃতিচারণমূলক সংকলন প্রকাশনায় সভা


