মহানবী (সা.) কে নিয়ে বিজেপি নেতা কর্তৃক ঘৃণিত মন্তব্যের প্রতিবাদে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর পূর্ব বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন।
পৌর সেক্রেটারী মাওলানা আলী খানের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা খলিল আহমদ, সহ সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম, মাওলানা নূরুল ঈমান, মাওলানা ফারুক আহমদ, ফারুক আহমদ জাবেদ, মাওলানা শুয়াইবুর রহমান, মো. জহুরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মো. জিয়াউর রহমান, শাহ কামাল সাজু, আমিনুল ইসলাম সোহাগ, সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি
- বুস্টার ডোজ সপ্তাহে টিকা নিলেন ১ লক্ষ ৭০ হাজার মানুষ
- শ্বশুরবাড়ীর লোকজনকে ফাঁসাতে বাবাকে গলা কেটে হত্যা করলো ছেলে


