স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ প্রেরণ ও মুক্তির দাবিতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ইকবাল হোসেন, অ্যাডভোকেট আব্দুল আহাদ জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোস্তাক আহমদ, সুহেল মিয়া, শাহজাহান মিয়া, মশিউর রহমান রাসেল, আবুল কাশেম দুলু, শাহ মোশাররফ হোসেন, অ্যাডভোকেট দীপঙ্কর বনিক সুজিত, মহিমউদ্দিন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান তুহিন, বিশ্বম্ভরপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা মোক্তার হোসেন, সদস্য সচিব রনেল তালুকদার সহ নজরুল ইসলাম, সেলিম আহমদ, মিজান, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।


