বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়ার সভাপতিত্বে ও তত্বাবধানে উক্ত প্রশিক্ষণে মোট ৩০জন কৃষক কৃষাণি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সহযোগিতা করেন উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা সামছুল আলম বিধু, দিদারুল আলম, মো. আল আমিন।


