বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কর্তৃক আয়োজিত ৭ম সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণ সঙ্গীত প্রতিযোগিতার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতা গতকাল মরাটিলা রোডস্থ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪টি বিভাগের মধ্যে-ক‘বিভাগে ১ম স্থান অধিকার করেছেন ফাতেহা মাইশা নাযাহ,২য়-লিমা বনিক খ‘বিভাগে ১ম-মুক্তা মল্লিক ২য়- বাসনা পাল, গ‘বিভাগে ১ম-আহসান জামিল আনাস ২য়- অপূর্ব বৈষ্ণব এবং ঘ-বিভাগে দলীয় ১ম ঐক্যতান, সুনামগঞ্জ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নির্মল ভট্টাচার্য্য, উৎপল খাসনবিশ ও ,প্রসেনজিৎ দে। এসময় উপস্থিত ছিলেন জেলা উদীচীর সাবেক সভাপতি নারীনেত্রী শীলা রায়, জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, সহ সভাপতি অঞ্জন চৌধুরী, সা.সম্পাদক ও কেন্দ্রিয় সদস্য জাহাঙ্গীর আলম, সঙ্গীত বিষয়ক সম্পাদক অন্তরা খাসনবিশ, নাট্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মাহবুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পুলক রাজ প্রমূখ। বিজয়ীগণ আগামী ১৮ মার্চ সিলেট কবি নজরুল একাডেমী মিলনায়তনে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় বিজয়ীগণ ১ এপ্রিল ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন। প্রেসবিজ্ঞপ্তি।

