ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ও মধ্যনগরে বন্যার পানি নামতে শুরু করেছে। সেই সাথে পাল্লা দিকে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত ১০ দিনে ডায়রিয়া আক্রান্ত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৯ জন রোগী চিকিৎসা হয়েছে। এদের মধ্যে শনিবারেই ৫ জন রোগী ভর্তি হয়েছে। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডে ৯ জন ও নারী ওয়ার্ডে ২৫ জন রোগী চিকিৎসাধীন আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোসতানসির বিল্লাহ জানিয়েছেন, বন্যার কারণে পানিবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে। কেউ ডায়রিয়া আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি মধ্যনগর, বংশীকুন্ডা এবং জয়শ্রী মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সুখাইড় উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্যালাইনসহ ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনীয় অসুধপত্র রয়েছে। এ সময় বিশুদ্ধ পানি পান করাসহ পানিবাহিত রোগ যাতে না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
- পদ্মা সেতু উদ্বোধন, স্বপ্ন হল সত্যি
- বন্ধন মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


