স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে পানসির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ২ স্বেচ্ছাসেবক। তারা বন্যা কবলিত সুনামগঞ্জ জেলায় মানবিক সহায়তা দিতে ত্রাণ নিয়ে এসেছেন। অসুস্থ ২ স্বেচ্ছাসেবক হচ্ছেন এস এম মানবিক ফাউন্ডেশন ঢাকার প্রতিষ্ঠাতা সবুর আহমেদ ও সদস্য নজরুল ইসলাম।
ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, ত্রাণ বিতরণ করতে ২৫ সদসের একটি দল গত তিন ধরে সুনামগঞ্জে অবস্থান করছেন। সোমবার (২৭ জুন) সকালের দিকে তারা পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত পানসি রেস্টুরেন্টে গরুর মাংস দিয়ে ভাত খেতে যান। খাবার একপর্যায়ে তাদের একজনের প্লেটে একটি চেলা পোকা পাওয়া যায়। এটি দেখে তারা সবাই বমি করতে থাকেন। এক পর্যায়ে দুজন বেশি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুল্যান্স যোগে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ সবুর আহমেদ বলেন, গত কয়েকদিন ধরে ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি। তাই আজ সকালে ভালো খাবারের আশায় পানসি রেস্টুরেন্টে যাই। খাবার খেতে খেতে একসময় প্লেটে অসংখ্য পা ওয়ালা চেলা পোকা দেখতে পাই। পরে অসুস্থ হয়ে পড়ি।
এস এম মানবিক ফাউন্ডেশনের কর্নধার বলেন, পানসির মতো একটি স্বনামধন্য রেস্টুরেন্টে এমন গাফিলতি মানায় না। এটি একটি বিষাক্ত পোকা, পেটে চলে গেলে যে কোনো কিছু ঘটতে পারে। দায়িত্বশীলদের আরো দায়িত্ববান হওয়ার অনুরোধ জানাই।
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তাত সৈকত দাস বলেন, খাবারে পোকা দেখার পর স্বাভাবিক একটা অস্বস্তি ভাব চলে আসতে পারে। এটাকে আমরা ফুড পয়জনিং বলতে পারি। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি তবে এখন তারা সুস্থ আছেন।
বিষয়টি স্বীকার করে পানসি রেস্টুরেন্ট সুনামগঞ্জের ম্যানেজার সোজাদ আহমেদ জানান, এটি একটি অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। আমরা কখনো চাইনা আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হউক। দুর্ঘটনা ঘটে গেলে সেটি ফেরাবার কোনো উপায় নেই, কিন্তু অসুস্থ ব্যক্তিদের আমরা নিজে উপস্থিত থেকে চিকিৎসা দিচ্ছি। আমরা তাদের কাছে ক্ষমাও চেয়ে পরবর্তীতে এমন দুর্ঘটনা না ঘটার অঙ্গীকার করেছি।


