দিরাই সংবাদদাতা
দিরাইয়ে উপজেলা পরিষদের সহযোগীতায় এবং ভাটিবাংলা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে কর্মহীন বেকার যুবদের মধ্যে রিকশা বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পরিষদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তা বিতরণ করা হয়। ভাটিবাংলা যুব কল্যাণ পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমন মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আপ্লাব মিয়া, ঝুটন সুত্রধর, রঞ্জু সুত্রের, আমির উদ্দিন প্রমুখ।
- ধর্মপাশায় ‘ফ্রেন্ডস ফর এভার’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- বন্যা পরবর্তী পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ


