মধ্যনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বন্যা পরবর্তী স্বাস্থ্য সেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। আক্কেল আলী তালুকদার স্মৃতি পরিষদসহ স্থানীয় ছয়টি সামাজিক সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত বংশীকুন্ডা মুমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ইজাজ নবী তালুকদার। ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়কারী মো. শামীউল কিবরিয়া তালুকদারের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকারের পরিচালনায় বক্তব্য দেন বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, এ.এস.পি স¤্রাট তালুকদার প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সাত শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।