স্টাফ রিপোর্টার, তাহিরপুর
নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গানবাজনা করায় টাঙ্গুয়ার হাওরে ২২টি পর্যটকবাহী ট্রলারকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটকগণ নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গানবাজনা করায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করা হয়েছে। এ সময় তার সাথে ছিলেন তাহিরপুর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির সত্যতা স্বীকার করে বলেন, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটকগণ নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গানবাজনা করায় ২২টি ট্রলারকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
- শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ
- দিরাই-শাল্লায় ব্যারিস্টার ডাল্টন’র ত্রাণ বিতরণ


