স্টাফ রিপোর্টার
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ পিএসসি বলেছেন, বন্যার প্রথম দিন থেকেই বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। এই পর্যন্ত আমরা বিশ হাজার বানভাসিকে ত্রাণ সহায়তা দিয়েছি। এছাড়াও পাঁচ হাজার পানিবাহিত রোগীকে চিকিৎসা সেবা দিয়েছি। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে যে ত্রাণ সহায়তা পেয়েছি তা সুষ্ঠুভাবে বিতরণ করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, যতদিন বন্যা পীড়িত মানুষের সহায়তার প্রয়োজন হবে, ততদিন আমরা পাশে থাকবো।
গত রবিবার দুপুর ১২টায় সীমান্তের ডলুড়া এলাকার আট শতাধিক ব্নভাসিদের মধ্যে তিনি ত্রাণ, কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবির আঞ্চলিক কমা-ার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, সেক্টর কমান্ডার কর্ণেল সেলিম, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান, সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক প্রমুখ।
- কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
- সপ্তাহের শেষ দিকে গরম থেকে মুক্তি মিলতে পারে


