স্টাফ রিপোর্টার
তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, ‘সরকার সমাজের নিঃস্ব অবহেলিত যাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের কোন সুযোগ নেই, তাদের জন্য বিশাল সামাজিক বেষ্টনী সৃষ্টি করেছে। যার মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশ মধ্য আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে’। তথ্যসচিব সোমবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বেসরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেল একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সচিব বলেন, ‘বাংলাদেশ ফিমেল একাডেমি সুনামগঞ্জের হাওর এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনাথ-অসহায় ও সুবিধাবঞ্চিত মেয়েদের সংগ্রহ করে তাদেরকে শিক্ষার পাশাপাশি আর্থ সামাজিকভাবে স্বাবলম্বী করার যে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখছে’।
তিনি বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো
সামাজিক বেষ্টনীর মাধ্যমে বাংলাদেশ ফিমেল একাডেমির মেয়েদের সহযোগিতায় ইতিমধ্যে এগিয়ে এসেছে। সরকার ১৫ কোটি টাকা ব্যয়ে ৩টি ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে’।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সমাজসেবক ডা. জাকারিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আতাউর রহমান পীর, দিরাই উপজেলা নির্বহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, ফিমেল একাডেমির সভাপতি জামিল চৌধুরী।
- তাহিরপুর সীমান্তে মাদক আটক নিয়ে সংঘর্ষ-বিজিবির ৬ রাউন্ড গুলি, গুলিবিদ্ধসহ আহত ২
- উৎসব নিয়ে দুই বিশিষ্টজনের দুই মত


