স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বাউল শিল্পীদের গৃহ নির্মাণের জন্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যাগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগদ ১০ হাজার টাকা করে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ জন বাউল শিল্পীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের পক্ষে সৈয়দ দুলাল।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল, বরিশাল রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ফারজানা আক্তার ঝরণা প্রমুখ।
- সংঘর্ষে যুক্ত কুটি ও শামীমকে যুবদল কর্মী দাবি একপক্ষের/ অপরপক্ষের অস্বীকার
- জিডিপিতে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ, বিশ্বে ৪১তম


