বন্যাদুর্গতদের মাঝে স্বাস্থ্যবিধি কিট বিতরণ আহ্ছানিয়া মিশনের

দোয়ারা উপজেলার সুরমা ইউনিয়ন ও সদর ইউনিয়নে উইএসএআইডি’র অর্থয়ানে এবং কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে স্বাস্থ্যবিধি কিট বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উইএসএআইডি’র হাওর ফ্লাড রেসপন্স প্রকল্পের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কিট বিতরণ করা হয়।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হালিম বীর প্রতীক উপস্থিত থেকে ৮১ পরিবারের মধ্যে স্বাস্থ্যবিধি কিট বিতরণ করেন। এদিকে, বেলা ১২টায় দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ ৯৭ পরিবারের মধ্যে স্বাস্থ্যবিধি কিট বিতরণ করেছেন। এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট অফিসার মো. নাজমুল হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুল হান্নান ও শামীমা আক্তার এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।