স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকায় কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ইপিআই ভবনে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ২৫ জন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের প্রত্যেককে ৩ হাজার ২শ’ টাকা ও বিশেষ জুতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. শরিফুল আবেদীন কমল, লেপ্রা বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার টমাস সিনহা, মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএলসিএ আবিদা সুলতানা, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএলসিএ আশিকুর রহমান প্রমুখ।
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফরেন এডমিশন কনসালটেন্ট এসোসিয়েশন এর সাথে মতবিনিময়
- মিতব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর


